Print Date & Time : 18 November 2026 Wednesday 9:55 pm

দারুল কুরআন ইসলামীয়া মাদ্রাসার বার্ষিক মাহ্ফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঝাউদিয়া চুনিয়া মোড়ে অবস্থিত দারুল কুরআন ইসলামীয়া মাদ্রাসার ১৭ তম বার্ষিক মাহ্ফিল ০২ ডিসেম্বর ২০২৩ রোজ শনিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। 

উক্ত মাহ্ফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওঃ মুফতী আমীনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মাওঃ মুফতী হাফেজ আব্দুল কুদ্দুস। বিশেষ বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মাওঃ মুফতী আব্দুল হামিদ, আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস মাদ্রাসার মুহতামিম মাওঃ শামছুল হক ও মাওঃ লিয়াকত আলী। 

এছাড়া বয়ান পেশ করেন মাওঃ রবিউল ইসলাম, মাওঃ আবু রায়হান। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ হাবিবুর রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষের মত মানুষ তৈরী করতে চাইলে মাদ্রাসায় ভর্তি করে দিন। সাধ্যঅনুসারে সাহায্য সহযোগীতা করুন। তাহলে আল্লাহ তায়ালা আপনাদের সমস্যার সমাধান করে দিবেন। উক্ত মাহ্ফিলে অত্র মাদ্রাসা থেকে বেফাক পরীক্ষায় তিন জন ছাত্রকে মেধাস্থান অধীকার করায় ও (গোল্ডেন এ+) অর্জন করায় ৫ জন ছাত্রকে স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া অন্যান্য ছাত্রদেরকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। ১২ জন ছাত্র হেফজ সমাপ্ত করায় তাদেরকে পাগড়ি প্রদান করা হয়। সভাপরিচালনা করেন মাওলানা আলী মুর্তজা, ও মোঃ সামসুল হক। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ ডিসেম্বর ২০২৩