Print Date & Time : 13 November 2026 Friday 6:41 pm

দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক সাইফুল আজম এর ৫ম মৃত্যু বার্ষিকী স্মরণে সভা 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মুক্তি কাউন্সিল দক্ষিণ অঞ্চলের ১ এর সাবেক সদস্য সচিব ও দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আজীবন বিপ্লবী রাজনৈতিক আদর্শ লালিত কমরেড সাইফুল আজম এর ৫ম মৃত্যু বার্ষিকী স্মরণে স্মরণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে সদর উপজেলার হাটশ হরিপুর বাজারস্থ কবি আজিজুর রহমান এর মাজার চত্বরে বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে এই স্মরণসভায় বক্তব্য রাখেন- মানবাধিকার নাট্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভ্পাতি এম এ কাইয়ুম, কুস্টিয়া জেলা প্রেসক্লাবের সহ সভাপতি গণমাধ্যম ও মানবাধিকার কর্মী হাসান আলী, বজলার রহমান, বাংলাদেশ লেখক শিবির, কুষ্টিয়ার সাধারন সম্পাদক আজিজুর রহমান, জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সদস্য সজীব রায় প্রমুখ।

এসময় বক্তারা অকাল প্রয়াত কমরেড সাইফুল আজমের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মকম জীবনের চিত্র তুলে ধরে তার অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নিতে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষের ব নামুক্তির জাগরণ ঘটানোর আহবান করেন। 

দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে যে আত্মবলিদানের ইতিহাস রয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীতেও শোষন ব না মুক্তির সকল সংগ্রামে এগিয়ে আসার আহবান করেন নেতৃবৃন্দ। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগষ্ট  ২০২৪