Print Date & Time : 17 November 2026 Tuesday 6:27 am

‘দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন’

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন।

বৃহস্পতিবার খোকসা জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিয়ারিয়ায় বিএনপি নেতা শামীম কাজীর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচন আদায়ের জন্য বাংলাদেশের জনগণ গত ১৭ বছর লড়াই করেছে। বিএনপির বহু নেতাকর্মী আত্মাহতি দিয়েছে, সিনিয়র নেতারাও শাহাদাত বরণ করেছেন। দেশের মানুষ দীর্ঘদিন ভুক্তভোগী হয়েছে। গণতান্ত্রিক অধিকার ছিল না। এটি আমরা আন্দোলন করে অর্জন করেছি।

রুমি বলেন, বেগম জিয়া জীবন দিয়ে বাংলাদেশের জনগণের জন্য লড়াই করেছেন।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, বেদবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি মোকাব্বির রাব্বিসহ স্থানীয় নেতৃবৃন্দ। তিনি খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের পালপাড়া, একতারপুর ঈদগাহ মাঠ, জানিপুরের বহরমপুর পথসভা করেছেন।