Print Date & Time : 13 November 2026 Friday 7:50 pm

দোহাজারি বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যে মলিয়াখাল দূষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : বিদ্যুৎ মানুষের জন্য একটি অপরিহার্য সেবা এবং এর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নির্গত তেল, মোবিল ও অন্যান্য বর্জ্য সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নিষ্কাশন করা না হলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে।

সম্প্রতি বন্যার সময় দেখা গেছে, দোহাজারি বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বিভিন্ন তেল, মোবিলসহ বর্জ্য পার্শ্ববর্তী মলিয়াখালে ফেলার কারণে খালটি দূষিত হয়েছে। বন্যার পানির সঙ্গে এসব তৈলাক্ত বর্জ্য চারদিকে ছড়িয়ে পড়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, তৈলাক্ত পানির সংস্পর্শে আসায় বন্যার পানিতে চলাচলের সময় ব্যবহৃত পোশাক নষ্ট হচ্ছে। পাশাপাশি অনেকের শরীরে অ্যালার্জিজনিত সমস্যাও দেখা দিচ্ছে।

মানবকল্যাণে ব্যবহৃত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বর্জ্য নিরাপদ স্থানে ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নিষ্কাশন করে পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নিষ্কাশনের সুব্যবস্থা নিশ্চিত করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।