Print Date & Time : 19 November 2026 Thursday 4:04 am

দৌলতপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন জামায়াতে ইসলামী।
(৪মে)বুধবার সকাল ৭টায় উপজেলার তারাগুনিয়া নিউ চাইল্ড মডেল একাডেমি স্কুলে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দ্দার।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন- উপজেলা চেয়ারম্যান পদে মো. আরোজ উল্লাহ, ভাইস চেয়ারম্যান পদে মো. মোস্তাফিজুর রহমান বুলবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মমতাজ খাতুন।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা আমির উপাধ্যক্ষ মো.বেলাল উদ্দীন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াতের কর্মীরা।