Print Date & Time : 15 November 2026 Sunday 11:09 pm

দৌলতপুরে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন,আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ মোল্লা।

আড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন পিয়াদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এসময় ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক গেদা,সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মালিথা,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো.ইনজাল হোসেন,ছাত্রদল নেতা রেনিচ রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলায় শেরপুর ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে ইউসুফপুর ফুটবল একাদশ বিজয়ী হন।

জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে জড়ো হন হাজারো দর্শক।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //