Print Date & Time : 15 November 2026 Sunday 2:06 pm

দৌলতপুরে প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচীর উদ্বোধন

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা,কৃত্রিম প্রজনন,টিকাদান ও প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার জাগোনারী প্রগতি সংস্হা ও মহিলা জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরণ প্রতিষ্ঠানের আয়োজনে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. শামিম রেজা মোল্লা। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল সাকিব,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ,জাগোনারী সংস্হার ডেপুটি ডাইরেক্ট সুচিত্রা রানী,প্রাণি স্বাস্থ্য শাখার জোনাল প্রাগ্রাম অফিসার মো. নাসিম উদ্দিন,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাংবাদিক আব্দুল আলীম সাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দৌলতপুরের মত এমন একটা বড় উপজেলায় গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা,কৃত্রিম প্রজনন,টিকাদান ও প্রাণিসম্পদ উন্নয়নে এমন কর্মসূচীর শুভ কামনা জানান।সেই সাথে সরকারির পাশাপাশি বিভিন্ন সংস্হাকে প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //