Print Date & Time : 14 November 2026 Saturday 6:41 am

দৌলতপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের উদ্যোগে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দৌলতপুরে জনগণের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এসময় দৌলতপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।