Print Date & Time : 18 November 2026 Wednesday 8:20 am

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার(১ সেপ্টেম্বর)বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেনের সঞ্চালনায় এসময় বিএনপি,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বিএনপি দেশের সাধারণ মানুষের অধিকার আদায় ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করে আসছে। সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করে আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
​
সভার শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //