Print Date & Time : 19 November 2026 Thursday 5:59 am

দৌলতপুরে বিপুল নকল সিগারেট উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে র‍্যাবের অভিযানে ৬লক্ষ ৭২হাজার টাকা মূল্যমানের ৪হাজার ৮শত প্যাকেট নকল সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১২টা ১০মিনিটে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের জালাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে নকল সিগারেট সহ তার পুত্র মোহন(২৪) ইসলামকে আটক করে র‍্যাব।
এসময় উদ্ধারকৃত সিগারেটের প্যাকেট, সিগারেট ও গায়ে লাগানো শুল্ক পরিশোধের ষ্ট্যাম্পসমূহ নকল বলে জানান আসামি মোহন।
এবিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা বাদী হয়ে দৌলতপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক তৎসহ ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ৭৩ ধারায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে মামলার বাদী কাজী মরতুজা রেজা জানান- গোপন সূত্রে জানতে পারি,দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত মওলা বক্সের পুত্র জালাল উদ্দিনের বসত বাড়ীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর নকল রয়েল সিগারেট অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়াকে অবহিত করলে অভিযান পরিচালনা করে এসকল নকল রয়েল সিগারেট উদ্ধার করা হয়।