Print Date & Time : 12 November 2026 Thursday 11:33 am

দৌলতপুরে শহীদ জিয়া মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মহিলা দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলতাব হোসেন।

উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো.আবিদ হাসান (মন্টি সরকার) এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল,যুগ্ম সম্পাদক রমজান আলী,যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ,সাবেক চেয়ারম্যান আকবর আলী,সদস্য মো. বাদল হোসেন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুনতাজ আলী,বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান। আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা কল্যাণ ট্রাস্ট বড়গাংদিয়ার সৌজন্যে টুর্নামেন্টে অংশ নেন জয়পুরহাট ফুটবল একাডেমি বনাম রাজশাহী ফুটবল একাডেমি।