Print Date & Time : 19 November 2026 Thursday 5:37 am

দৌলতপুরে শ্যামনগর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামনগর ফাউন্ডেশনের উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে ফাউন্ডেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।শ্যামনগর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ এ.জে.এম মুছাদ্দেক রেজা রিপর এর দিকনির্দেশনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোনায়েম রেজা মনি।এসময় খলিশাকুন্ডি ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম বিন জামান,ডাক্তার আতিয়ার রহমান,সাংবাদিক মোঃ হেলাল উদ্দিন,ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোঃ রনি আল মামুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।