Print Date & Time : 12 November 2026 Thursday 11:06 pm

দৌলতপুরে সাংবাদিক হেলাল উদ্দিনের জন্মদিন উদযাপন

দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুরে মেধাবী ও পরিশ্রমী সংবাদ কর্মী হেলাল উদ্দিনের  জন্মদিন উপলক্ষে দৌলতপুর প্রেসক্লাব ডিপিসিতে (১০আগস্ট) মঙ্গলবার সন্ধ্যায় সহকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সহ-সভাপতি ও জাতীয় দৈনিক সকালের সময় দৌলতপুর প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের দৌলতপুর উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার দৌলতপুর প্রতিনিধি রাকিব হাসান, কোষাধক্ষ্য ও ডেইলি নিউজ বাংলার সম্পাদক ও প্রকাশক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ সম্রাট আলী, মহিলা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা আহ্বায়ক মারুফা ইয়াসমিন সুরভী, এছাড়া উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পারসন ইমরান হক ইমন।
দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামে পিতাঃ মোঃ সিরাজুল ইসলাম ও মাতাঃ মোছাঃ তাসলিমা বেগমের ঘর আলো করে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সাংবাদিক হেলাল উদ্দিন।
উদীয়মান এবং কর্মঠ সাংবাদিক হেলাল উদ্দিনের জন্মদিন উপলক্ষে ফেসবুক দুনিয়ায় আজ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সহপাঠী সাংবাদিক সমাজ, সুশীল সমাজসহ হাজারো শুভাকাঙ্খীদের শুভেচ্ছা ও ভালবাসার সিক্ত হন । স্বল্প সময়ে সংবাদ রিপোর্টিংয়ে ও পারিপার্শ্বিকতায় জায়গা করে নিয়েছেন শত শত ভক্তবৃন্দের হৃদয়ে।
সাংবাদিক হেলাল উদ্দিন বর্তমানে দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির যুগ্ম সাধারণ সম্পাদকসহ কর্মরত আছেন, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো এবং আইপি টেলিভিশন কেটিভি বাংলার দৌলতপুর প্রতিনিধি হিসেবে। ইতিমধ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সংস্কৃতি পরিষদ বাসপ পুরস্কার-২০২০ জিতে নিয়েছেন।
এছাড়াও তিনি কুষ্টিয়া ক্যান্সার সোসাইটির সাংগঠনিক সম্পাদক, লাল সবুজ উন্নয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন।
তরুণ মেধাবী এই সাংবাদিক কেক কেটে উদযাপন শেষে, কৃতজ্ঞতা জানিয়ে সকলের ভালবাসায় সিক্ত হয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চাই বলে জানান।