Print Date & Time : 12 November 2026 Thursday 8:18 pm

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্তে অভিযানে অস্ত্র ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১৩ মে ২০২৬) তারিখ রাতে জামালপুর বিওপির দল দৌলতপুর উপজেলার জয়পুর মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়।

এসময় তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র ( ওয়ান শুটার পিস্তল), দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক দুই সন্দেহভাজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।