Print Date & Time : 15 November 2026 Sunday 10:59 am

ধরলা নদী ভাঙ্গন রোধে চলমান কাজ পরিদর্শনে এমপি রাজীব

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

শনিবার (১ আগস্ট) তিনি সংশ্লিষ্ট এলাকায় গিয়ে চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি কাজের মান বজায় রেখে দ্রুততম সময়ে ভাঙন প্রতিরোধের কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, যুবদলের আহবায়ক আনিছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ এবং পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় কর্মকর্তা, এস ও সহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।ধরলা নদীর অব্যাহত ভাঙনের কারণে মোল্লার বাজার, কুমারপাড়া,ভান্ডারদ ও সরকারি কলেজপাড়া এলাকায়, বসতভিটা,আবাদি জমি,রাস্তাঘাট, এবং গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘদিন ধরে হুমকির মুখে রয়েছে। এগুলো রক্ষার্থে দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ছিল এলাকাবাসীর।সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। চলমান জিও ব্যাগ,ও বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে সম্পন্ন হলে ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় স্থানীয় বাসিন্দারা ভাঙনকবলিত এলাকায় স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান, যাতে ভবিষ্যতে প্রতি বর্ষা মৌসুমে নদীভাঙনের আতঙ্ক থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায়। এছাড়াও পাটগ্রামের বেশ কিছু এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //