কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে ৩য় শ্রেণীর এক শিশু শিক্ষার্থী (৯)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে
তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে দৌলতপুর থানা
পুলিশ। পুলিশ জানায় গত ১৪ অক্টোবর সংঘটিত ঘটনার পর স্থানীয়ভাবে মিমাংসা চেষ্টার বিষয়টি পুলিশ টের পেয়ে ওই শিশু কণ্যার পরিবারের সাথে কথা বলে ঘটনার
প্রাথমিক সত্যতা পায়।
এঘটনায় ২০ অক্টোবর শিশুর মা বাদি হয়ে মাদ্রাসা শিক্ষকের নামোল্লেখ করে এজাহার দেয়। বুধবার বিকেলে গ্রেপ্তার ওই শিক্ষককে আদালতে সোপর্দ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক সাঈদ হোসেন নান্নু উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা মৃত আফান ডাক্তারের ছেলে এবং একই গ্রামের
দারুল আবরার মাদ্রাসার শিক্ষক।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুর ২টার দিকে মাদ্রাসায়
অতিরিক্ত ক্লাস চলছিলো। এসময় মাদ্রাসা শিক্ষক সাঈদ কৌশলে ওই শিশুকন্যাকে
অফিসকক্ষে ডেকে নেয়। পরে দরজার ছিটকানি লাগিয়ে শিশুটিকে জোরপূর্বক
যৌন নিপীড়ন, ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশে তার সহপাঠী ও
স্থানীয় কয়েকজন নারী ঘটনাস্থলে ছুটে আসলে পরিস্থিতি বেগতিক দেখে
অভিযুক্ত শিক্ষক সাঈদ জুব্বা ও পায়জামা হাতে নিয়ে উলঙ্গ অবস্থায় অফিস কক্ষ
থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটি উপস্থিত ব্যক্তিদের কাছে ঘটনার বর্ণনা
দেয়। এঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফুঁসে উঠে। পরিস্থিতি
সামাল দিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অর্থদন্ডসহ ঘটনার মীমাংসার
চেষ্টা করেন। এতে শিশুটির মা রাজি না হওয়ায় তার উপর ক্ষুব্ধ হন প্রভাবশালীরা। এক
পর্যায়ে ঘটনার এক সপ্তাহ পরে শিশুটির মা গত বুধবার (২০ অক্টোবর) দৌলতপুর
থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর
রহমান জানান, ‘ঘটনার এক সপ্তাহ পর মঙ্গলবার শিশুর মায়ের দেয়া ধর্ষণ চেষ্টার
অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাঈদ
হোসেন ওরফে নান্নুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সাঈদকে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //