Print Date & Time : 12 November 2026 Thursday 10:24 pm

নান্দাইলে বিএনপির লিফলেট বিতরণ

ময়মনসিংহ নান্দাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

গত রবিবার (২৪ ডিসেম্বর) বিএনপি ও যুবদলের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়।

নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ময়মনসিংহ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য নাসের খান চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা এগুলো বিতরণ করেন।
তারা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে এলাকাবাসী কাছে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//