Print Date & Time : 13 November 2026 Friday 9:23 pm

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে বাকির (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জি ইউনিক নামে ক্লিনিকে এই ঘটনা ঘটে।

নিহত বাকির উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,বাকির উপজেলা হাসপাতাল সংলগ্ন জি ইউনিক নামক একটি ক্লিনিকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার রাতে আল্ট্রাসনোগ্রাম মেশিন চেক-আপ করতে
যান বাকির।এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এসময় ক্লিনিকের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাকিরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি রাশেদুজ্জামান জানান,ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ/