ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জে রাহিমা খাতুন জেনারেল হসপিটালে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
শনিবার ( ১৮ নভেম্বর) মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরী এ ক্যাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন। এতে ৬ শতাধিক রোগীরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
হতদরিদ্র ৭০ রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের আগামী বছর ১৬ জানুয়ারি ময়মনসিংহের ধোপাখলা ডা.কে জামান চক্ষু হসপিটালে বিনামূল্যে অপারেশন করানো হবে। প্রায় ২০০ জনকে চশমা ও ১০০ জনকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
ডা. কে জামান চক্ষু হসপিটালের সহযোগিতায় সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জুনাইদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব ওয়ালী উল্লাহ, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তার প্রমূখ ।
দৈনিক দেশতথ্য//এইচ//