Print Date & Time : 12 November 2026 Thursday 1:17 am

নারায়নগঞ্জে স্কুল ছাত্রদের ব্যাগে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী

নারায়ণগঞ্জে ৮ম শ্রেণীর ছাত্রের স্কুল ব্যাগ থেকে লজ্জা পাওয়ার মতো জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটির সিটি কর্পোরেশন এডভেঞ্চার পার্কে জেলা প্রশাসনের অভিযানে ৫ স্কুল ছাত্রকে আটক করা হয়।

ওই সময় দেখা যায়, ৫ জন স্কুল ছাত্র স্কুল ফাঁকি দিয়ে পার্কে ঘুরাফেরা করছে। বিষয়টি ভ্রাম্যমান আদালতের সন্দেহ হলে ওই ৫ স্কুল ছাত্রের ব্যাগ তল্লাশী করে। এতে দেখা যায়, ওই স্কুল ছাত্ররা তাদের স্কুলের ইউনিফর্ম স্কুল ব্যাগে রেখে টি শার্ট পরে পরেছে। তারা যে স্কুলছাত্র সেটা আড়াল করতেই এই ব্যবস্থা করে।

ওই সময় একজন স্কুল ছাত্রের ব্যাগে তল্লাশী করে জন্ম নিয়ন্ত্রনের কাজে লাগে এমন ৫টি লজ্জাকর প্যাকেট পাওয়া যায়। এ ঘটনায় স্কুল ছাত্র ৫ জনকে আটক করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। আটককৃতরা সবাই কিশোর হওয়ায় তাদের অভিভাবকদের খবর দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, গোপন সূত্রে অবগত হয়ে তারা এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান স্কুলের কোন বাচ্চা স্কুল চলাকালে পার্কে আসতে পারবে না। আটককৃত বাচ্চারা স্কুল ড্রেস ব্যাগে লুকিয়ে পার্কে প্রবেশ করে। তাদের স্কুল ব্যাগ তল্লাশি করে তাদের কাছে কনডম পাওয়া গেছে। বিষয়টি আসলেই বিস্ময়কর। আটক কৃতদের স্কুল শিক্ষক ও তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২২//