জে.এম. রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে ভোটের মাধ্যমে তিনজনকে প্যানেল মেয়রে নির্বাচিত করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ।
এছাড়াও প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ( ১৩, ১৪, ১৫) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৯ জন কাউন্সিলররা ভোট দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম।
দৈনিক দেশতথ্য//এসএইচ//