Print Date & Time : 14 November 2026 Saturday 12:16 am

নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

আটককৃত সাবেক এই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক মির্জাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মো. হালিম সিকদারের ছেলে।

বুধবার(৯এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হাওলাদার জানান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাঁধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এম/দৈনিক দেশতথ্য//