Print Date & Time : 17 November 2026 Tuesday 4:39 am

নেছারাবাদের নূর মোহাম্মদ হাওলাদারের মৃত্যু বার্ষিকী

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা: নেছারাবাদ উপজেলা আয়ামী লীগের প্রয়াত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর মোহাম্মদ হাওলাদারের ২৩ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নূর মোহাম্মদ স্মৃতি সংসদের ব্যানারে আয়োজিত দোয়া মাহফিলে আলোচনা সভায় বক্ত্যব্যে রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আরো বক্ত্যব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এসএম,ফুয়াদ, উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ শহিদুল আহসান, উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা নূর মোহাম্মদ হাওয়ালাদের মুক্তিযোদ্ধাকালীন সহ উপজেলা দলের প্রতি বিশেষ অবদানের কথা তুলে ধরে তার স্মৃতিচারন করা হয়। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৭,২০২২//