Print Date & Time : 12 November 2026 Thursday 11:29 pm

পত্নীতলা থানা পরিদর্শনে পুলিশ সুপার

রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা থানা পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পত্নীতলা থানা পরিদর্শন করেন।

এ সময়ে থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে পুলিশ সুপারকে আনুষ্ঠানিক সশস্ত্র সালাম প্রদান করা হয়। পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়াও পুলিশ সুপার পুলিশের কল্যাণ, বিট পুলিশিং,  টিএ বিল, সরকারি গাড়ি ব্যবহার, নিয়ম মেনে পোশাক পরিধান করা, থানা পরিষ্কার রাখাসহ থানা ব্যারাক ও আশপাশ এলাকা, সরকারি অনাবাদি জমিতে চাষাবাদ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

আর//দৈনিক দেশতথ্য//৭ সেপ্টেম্বর-২০২২