Print Date & Time : 13 November 2026 Friday 11:33 am

পররাষ্ট্রসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি নতুনধারার

নিজস্ব প্রতিবেদক: দেশের ভাবমূর্তি-অর্থনীতি-দায়িত্ব পালনে গাফলতি ও দুর্নীতির অপরাধে পররাষ্ট্রসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

২২ আগস্ট সকাল ১০ টায় মতিঝিলস্থ একটি হোটেল থ্রী স্টার-এ নতুনধারা ঢাকা মহানগর দক্ষিণ শাখা পূর্ণগঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, উন্নয়নের নামে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে বর্তমান সরকারের একটি বড় অংশ। এরা অর্থ পাচার করছে। এরা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।এমন পরিস্থিতিতে পররাষ্ট্র, খাদ্য, বাণিজ্য, স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি, পরিকল্পনা এবং বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রীকে অনতিবিলম্বে অপসারণ করা হবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের অন্যতম বুদ্ধিমান কাজ।

তিনি বলেন, এসব মন্ত্রীদের ব্যর্থতার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি-বিদ্যুৎ- তেল-গ্যাস সংকট। অর্থনৈতিক মন্দা, সারাদেশে অব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।

প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় ধর্মধারার আহবায়ক কবি মানিক চক্রবর্তী, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক রুবেল আকন্দ, হাবিবুল্লাহ খান প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল/