Print Date & Time : 14 November 2026 Saturday 11:41 am

পাইকগাছায় রাস পূর্ণিমার পূণ্যস্নান অনুষ্ঠিত

পাইকগাছার শিববাটীতে শিবসার অববাহিকায় রাস পূর্ণিমার পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে পৌরসভার শিববাটীস্থ শিবসা নদীতে সরল কালীবাড়ী উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে রাস পূর্ণিমার পূণ্যস্ন্নসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
রাস মেলা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
মেলার উদ্বোধক ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, জেলা পূজা বিষয়ক সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমান ও কবিতা দাশ।

বা//দৈনিক দেশতথ্য//৯ নভেম্বর ২০২২//