Print Date & Time : 13 November 2026 Friday 12:36 pm

পাটগ্রামে ডাচ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

পাটগ্রাম লালমনিরহাট নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রামে ডাচ বাংলা ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়েছে।

৯ জুন রবিবার দুপরে ব্যাংকের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী
কর্মকর্তা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ফরহাদ হোসেন লিটন,ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট আলহাজ্ব শামসুল হক, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইবাদুজ্জামান বাপী,পৌর কাউন্সিলর আজিজুল হক দুলাল,পাটগ্রাম শাখা ব্যবস্থাপক ফজুলল হক প্রমুখ। সভাপতিত্ব করেন , ডাচ বাংলা ব্যাংক লালমনিরহাট জেলা শাখার ব্যবস্থাপক হাসানুল কবির।

দৈনিক দেশতথ্য//এইচ//