Print Date & Time : 11 November 2026 Wednesday 9:11 pm

পাটগ্রামে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ১৯ মে সোমবার মেলার আয়োজন করা হয়েছে।
মেলার মূল বিষয় প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে সকালে র‍্যালী, সেমিনার ও জনসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল,বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শহিদুল্লাহ প্রধান,পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি রবি প্রমুখ।