Print Date & Time : 12 November 2026 Thursday 3:23 am

পাটগ্রামে বিএনপির মতবিনিময় সভায় ব্যারিস্টার হাসান রাজিব এমপি

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান পাটগ্রাম ও হাতীবান্ধা এলাকায় সড়ক পাকা করন, ভূমি অফিস নির্মাণ উদ্বোধন, নবীন বরণ অনুষ্ঠানে যোগদান ও পাটগ্রামে বিএনপির মত বিনিময় সভায় অনুষ্ঠানে যোগদান।

১১ এপ্রিল শনিবার সকালে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এমপি পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে ” বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমুহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জোংড়া ইউপি হতে বাউরা ইউপি ভায়া নবীনগর বিওপি সড়কের ২৬০০ -৷ চেইনেজে পাকা করণ, হাতীবান্ধা উপজেলার শিঙিমারী ভূমি নির্মান অফিস উদ্বোধন, সিঙ্গি মারি লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় ও কেতকী বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। এছাড়াও তিনি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।