Print Date & Time : 11 November 2026 Wednesday 9:43 pm

প্রতিহিংসার রাজনীতিকে আমি ঘৃণা করি: জিলানী

কোটালীপাড়া( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,আমার দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।আমিও ব্যক্তিগত ভাবে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। প্রতিহিংসার রাজনীতিকে আমি ঘৃণা করি।

আজ সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,দেশের জনগণের প্রতি আমার দলের চেয়ারম্যান তারেক রহমানের অগাধ ভালোবাসা রয়েছে।তাঁর (তারেক রহমান) মতো আমিও এ জনপদের মানুষদেরকে ভালোবেসে সুখে-দুখে এদের পাশে থাকতে চাই।
কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে মাদক নির্মূলসহ শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,যোগাযোগ, নারী উন্নয়নের মধ্য দিয়ে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ণে কাজ করবো।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে ছিলেন।

৫.