Print Date & Time : 9 November 2026 Monday 11:57 am

ফিলিস্তিনে ইসরাইলি হামলা প্রতিবাদ সাপাহারে বিক্ষোভ

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে নওগাঁর সাপাহারে ইত্তেহাদুল ওলামা পরিষদ এর উদ্যোগে মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার জিরোপয়েন্ট এলাকা হতে সহস্রাধীক ধর্মপ্রাণ মুসল্লির সমন্বয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সদরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জিরোপয়েন্ট এলাকায় এসে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
এসময় উক্ত প্রতিবাদ সভায় সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি সাপাহার জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব মাও. ইউসুফ আব্দুল্লাহ হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাও: আলামিন, সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম আরেফি প্রমুখ বক্তব্য প্রদান করেন। প্রতিবাদ সমাবেশে ইসরাইলি বর্বর হামলা ও ভারতের আগ্রাসনের প্রতি ঘৃনা ও তিব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই হামলা ও আগ্রাসন বন্ধের জন্য সরকার তথা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।