Print Date & Time : 13 November 2026 Friday 3:13 pm

ফুলতলার দক্ষিণডিহি পরিদর্শনে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত খুলনার ফুলতলার দক্ষিণডিহিতে শ্বশুরবাড়ি ভবন ও রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন   করেছেন। সোমবার (০৪ জুলাই) দুপুরে কমপ্লেক্স ভবনের রবীন্দ্র সংগ্রহশালায় বিভিন্ন সময়ের চিত্র, তৈজষপত্র, পান্ডলিপিসহ গ্যালারি ঘুরে দেখেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, রহমানিয়া এলিমেন্টারি স্কুলের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আহম্মেদ গোরা, ওসি (তদন্ত) মোঃ শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি পার্শ্ববর্তী পায়গ্রাম কসবাস্থ রহমানিয়া এলিমেন্টারি স্কুল পরিদর্শন ও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বিষয়ে খোঁজ খবর নেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৪,২০২২//