Print Date & Time : 12 November 2026 Thursday 11:33 am

ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের শ্রমিক সমাবেশ

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ৪২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় ফুলবাড়ী পৌর বাজার মসজিদ সড়কে উক্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হামিদুল হক।

এতে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা শাখা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, ফুলবাড়ী স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো. মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি কমল চন্দ্র সাহা,সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আলী, সদস্য জাফর উলস্নাহ্‌ আনছারী, তাজুল ইসলাম, মিলন রহমান মো. রানা মন্ডল প্রমুখ।

সমাবেশে সংগঠনের সভাপতি হামিদুল হক শ্রমিকদের ৪২ দফা দাবি উত্থাপন করেন। দাবির মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিক-কর্মচারীদের কোন ব্যবসা প্রতিষ্ঠান ও কল কারখানায় কাজ করানো যাবে না। ঈদ-পূঁজায় শ্রমিক-কর্মচারীদের বেতনের সমপরিমান বোনাস দিতে হবে। কোন প্রতিষ্ঠান কর্তৃক ৮ ঘন্টার বেশি শ্রমিক কর্মচারীদের কাজ করালে তাকে অভার টাইম দিতে হবে। বিনা কারণে বা কথায় কথায় শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা চলবে না।
সমাবেশ শেষে ৪২ দফা দাবি আদায়ের লক্ষে্য ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল শ্রমিক বিক্ষোভ মিছিল পৌরশহরে বের করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//