Print Date & Time : 12 November 2026 Thursday 2:29 am

‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে থেকে মাদক ও সিগারেট উদ্ধার

মসিয়ার রহমান কাজল,বেনাপোল; ভারত থেকে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে কাস্টমস,বিজিবি, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, মদসহ বিভিন্ন মালামাল আটক করেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বেনাপোল রেলস্টেশন এই যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।

বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, তার নেতৃত্বে কাস্টম, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বেনসন এন্ড হেজেস ব্রান্ডের সিগারেট, বিদেশি মদ, শাড়ি-থ্রিপিস কসমেটিকস, বিভিন্ন ব্রান্ডের খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়।আটককৃত মালের আনুমানিক মূল্য ৭১ লাখ টাকা। পণ্য চালান সমূহ রাস্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

যশোর র‌্যাব – ৬ এর অধিনায়ক এম নাজিউর রহমান জানান, দেশের সুনাম অক্ষুন্ন চোরাচালান রোধ এবং যাত্রী সেবার মান উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//