Print Date & Time : 12 November 2026 Thursday 1:09 am

বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে সাংসদ ব্যারিস্টার আনিসুল

হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রবিবার (১৩ আগস্ট) উপজেলার আজিম পাড়া,মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় সাংসদ বন্যা দুর্গত এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সরজমিন পরিদর্শন করেন ও ভাংগন ও ক্ষতিগ্রস্ত জায়গা গুলো মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রধান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (আঃ দাঃ) নিয়াজ মোর্শেদ,মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রিড়া সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী, সাংসদের সহকারী একান্ত সচিব সৈয়দ মঞ্জুর আলম, মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ সরওয়ার মোরশেদ তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

দৈনিক দেশতথ্য//এইচ//