Print Date & Time : 14 November 2026 Saturday 7:24 am

বরগুনায় চালু হলো ফ্রি এম্বুলেন্স সার্ভিস


পৌরসভার নাগরিকদের জন্য ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস চালু হলো বরগুনায়। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স চত্বরে এই ফ্রী এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন বরগুনার পৌর মেয়র এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।

অত্যাধুনিক এ এ্যাম্বুলেন্সে রয়েছে আধুনিক সব ফিচার। এখন থেকে বরগুনা পৌরসভার সকল নাগরিকরা বিনামূল্যে তাৎক্ষনিকভবে এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবে। এতে যেমন সময় সাশ্রয় হবে তেমনি আর্থিকভাবে অস্বচ্ছল নাগরিকরাও পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা।

অনুষ্ঠানে উপস্থিত নাগরিকরা বলেন, এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো। অবশেষে নগরবাসীর স্বপ্ন পূরন হলো। আগে কেউ অসুস্থ হয়ে পরলে এদিক সেদিক ফোন করতে হতো, আবার কোন কোন সময় বিভিন্ন অজুহাতে এ্যাম্বুলেন্সের কয়েকগুণ বেশী ভাড়া হাকা হত। এখন আর আমাদের ভোগান্তি পোহাতে হবেনা।

বরগুনা পৌরসভার মেয়র এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, বিনামূল্যে এ্যাম্বুলেন্স পরিষেবা ছিলো আমার নির্বাচনী অঙ্গিকার। সম্মানিত পৌরবাসীর দোয়ায় আজ অঙ্গীকার পূরন করতে পেরেছি। এখন আর কোন নাগরিক বিনা চিকিৎসায় আর কষ্ট পাবেনা।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।