Print Date & Time : 14 November 2026 Saturday 7:04 am

বহলবাড়ীয়া ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

 নিজস্ব প্রতিনিধি।। 
 নগর  ৯নং ওর্য়াড বিএনপি কতৃক আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ফরম পুরন কর্মসূচী উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নেত্রী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জননেত্রী ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, মিরপুর উপজেলা বিএনপি নেতা মোঃ বকুল আলী। কুষ্টিয়া জেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মিলন উল্লাহ, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাহাজুল ইসলাম,রফিকুল ইসলাম,  বহলবাড়ীয়া ইউনিয়ন ৯ নং ওয়াড বিএনপি সভাপতি মোঃ হাশেম ব্যাপারীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রহিম উদ্দিন,এই সময়ে আরও উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহিনুদ্দিন, হালসা আর্দশ ডিগ্রি কলেজের সভাপতি বিকাশ ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের এক নম্বর ওর্য়াডের সভাপতি রুবেল হোসেন, বারুইপাড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক এসবার উদ্দিন, এক নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী দলের সভাপতি আনারুল ইসলাম সহ বহুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও বারুইপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//