Print Date & Time : 14 November 2026 Saturday 6:55 pm

বহিষ্কৃত ল’ইয়ারসসহ ৩ জনের বিরুদ্ধে গৃহবধুর মামলা

কুষ্টিয়া প্রতিনিধি:
আদালত অবমাননা জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া আইনজীবী সমিতি হতে বহিষ্কৃত আইনজীবী পি,এম সিরাজুল ইসলামের বিরুদ্ধে এবার আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

গত বুধবার (১১আগষ্ট) বিকেলে কুষ্টিয়া অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের আদেশে বাদিনীর এজাহারটি আমলে নিয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ওসি। মামলাটি এফআইআর করে যথযথ আইনী প্রক্রিয়ায় প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।

এই মামলার অপর দুই আসামী হলেন- কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা জলহাজ্ব উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম মিশন (৩৬) এবং কুষ্টিয়া শহরের পিয়ারাতলার বাসিন্দা আফিল উদ্দিনের ছেলে অমিত হাসান (৪০)।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, আদালতের আদেশ প্রাপ্তির মধ্যদিয়ে মামলাটি নথিভুক্ত করে ইতোমধ্যে নিযুক্ত তদন্তকারী কর্মকর্তা তদন্ত শুরু করেছেন।
এই মামলার বাদিনীর করা এজাহার সূত্রে জানা যায়, এজাহার নামীয় বিবাদী মহিদুল ইসলাম মিশনের সাথে বৈবাহিক ও দাম্পত্য জীবনে ৮ বছার বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দাম্পত্য জীবনের এই পর্যায়ে এসে বিবাদী মহিদুলের দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় ১ম স্ত্রী বাদিনীর অজান্তেই গোপনে বিবাদী ২য় বিয়ে করে। এঘটনার প্রতিকার ও বিচার চেয়ে বাদিনী আদালতে নালিশী মামলা করেন। ওই মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিবাদী মহিদুল আপস মিমাংশার কথা বলে জাল-জলিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। নোটারি পাবলিক আইনজীবী পিএম সিরাজুল ইসলামের চেম্বারে অপর যোগসাজসী সহযোগী অমিত হাসানদের সাহায্যে বাদীর বিরুদ্ধে ভুয়া তালাক নামার বিপরীতে পূনরায় বাদীকে বিবাহের কাবিন তৈরী করেন এবং ২য় স্ত্রীকে তালাকের নামে ভুয়া তালাকনামা সৃষ্টি করেন। একই সাথে বাদীনীর সাথে স্বাভাবিক দাম্পত্য জীবনে ফিরে আসার অঙ্গীকারে একটি ভুয়া এফিডেভিট তৈরি করেন। আসামীগণের পরষ্পর যোগসাজসে ভুয়া ভাবে তৈরি করা এসব কাগজ পত্রের শর্ত ভঙ্গ করায় বাদিনী ন্যায় বিচার চেয়ে পূনরায় আদালতের দ্বারস্ত হন। পরে আদালতের আদেশে তদন্তে নেমে বাদীনীর নালিশী এজাহারে উল্লেখিত অভিযোগের সত্যতা প্রকাশ পায়। নোটারী পাবলিক আইনজীবী পিএম সিরাজুল ইসলামের চেম্বারে সম্পন্ন হওয়ার সকল সকল কাগজপত্রে জাল-জালিয়াতির তথ্য ফাঁস হয়ে যায়। এঘটনায় প্রতারিত ভুক্তভোগী বাদিনী বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত এজাহারটি আমলে নিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসিকে মামলা রেকর্ডের আদেশ দেন।
তবে অভিযোগ বিষয়ে নোটারী পাবলিক আইনজীবী পিএম সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করেও কোন সাড়া মেলেনি।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান মুঠোফোনে আলাপকালে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আদালত চত্বরে অসাধু নোটারী পাবলিক আইনজীবীদের ভুয়া বিয়ের কাবিন, তালাকনামা ও কোর্ট ম্যারেজের নামে করা ভুয়া এফিডেভিটে জনগণের সাথে প্রতারণাসহ বাল্যবিয়ের দৌড়াত্মে সাধারণ জনগণ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাওয়ায় আদালতের নজরেও এসেছে। এবিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ এনে ভুক্তভোগী একজন বাদিনী কুষ্টিয়া মডেল তানায় মামলা করেছেন। মামলা নং ১৩, তারিখ: ১১/০৮/২০২৬। মামলাটি দন্ড বিধি ৪৬৫/৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১ ধারার অপরাধ গন্য করে তদন্ত শুরু করেছেন পুলিশ। এঘটনায় জড়িতদের গ্রেফতার করে আদালতে সৌপর্দ করা হবে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //