Print Date & Time : 17 November 2026 Tuesday 3:57 pm

বালিয়াকান্দিতে আইন-শৃংখলা কমিটির সভা

রাজবাড়ী প্রতিনিধি ।।রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৮ আগষ্ট) দুপুরে আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, থানার ওসি আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, ডাঃ সজল সোম, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, একে এম ফরিদ হোসেন বাবু, বাদশা আলমগীর, রেজাইল করিম, কল্লল কুমার বসু প্রমুখ।

এ সময় উপজেলা আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২