Print Date & Time : 12 November 2026 Thursday 12:09 am

বালিয়াকান্দিতে বাংলা বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ী প্রতিনিধি : বালিয়াকান্দিতে বাংলা নববর্ষ ১৪২৯ পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাষ্টার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//