Print Date & Time : 17 November 2026 Tuesday 2:03 am

বিএনপির লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জ, আহত ২৫

যশোরে ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এসময় আহত হয়েছেন ২৫ জন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দড়াটানা মোড় থেকে লিফলেট বিতরণ করে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় গেলেএ ঘটনা ঘটে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। তারা সরকারের ভাগ বাটোয়ারার নির্বাচন বয়কট করে বিএনপির অসহযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন। যে কারণে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে জনগনকে ধন্যবাদ লিফলেট বিতরণ করছিলেন তারা। কিন্তু পুলিশ কোনো উস্কানি ছাড়াই আকস্মিক লাঠিচার্জ শুরু করে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘যতই হামলা হোক অবৈধ সরকারের বিরুদ্ধে এ আন্দোলন অব্যাহত থাকবে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি৷ঘটনার পর শহরের বড়বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে টহলের পাশাপাশি পুলিশকে তল্লাশি অভিযান চালাতেও দেখা গেছে

দৈনিক দেশতথ্য//এইচ//