Print Date & Time : 12 November 2026 Thursday 6:32 am

বিএমএসএস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

শামীমা ইয়াসমিন : বিএমএসএস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের উদ্যোগে এবং এবিসি ন্যাশনাল নিউজের আয়োজনে ২০শে মার্চ (রবিবার) সকাল ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র উপ-সমবায় বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন প্রধানের সঞ্চালনায় এবং মো. তৌহিদ সারওয়ার চপলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কামরুল ইসলাম মনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ ভূমি‘র সম্পাদক, মো. খালেদ মাহমুদ সুজন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আফতাব পারভেজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থকরী সম্পাদক মো. জাকির হোসেন মিশন, মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. শামিমা ইয়াসমিন, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার,সদস্য মো. সোহেল রানা,মো. মোহন ইসলাম, মো. আহসান হাবিব প্রমুখ।

প্রধান অথিতির বক্তব্যে ডাঃ কামরুল বলেন, বর্তমানে সমাজের বস্তুুনিষ্ঠ সত্য সংবাদ সংগ্রহে এবং প্রকাশ করতে সাংবাদিকদের অনেক লাঞ্চিত হতে হয়, যা কোন ভাবেই কাম্য নয়।মফস্বল সাংবাদিকরা এ ধরনের সংগঠনের মাধ্যমে এক হয়ে নিজেদের নিরাপত্তায় কাজ করবে বলে আশা রাখি।

দৈনিক দেশতথ্য//এল//