Print Date & Time : 14 November 2026 Saturday 3:26 pm

বিতর্ক প্রতিযোগিতায় ভারতেশ্বরী হোমস চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল

মির্জাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ভারতেশ্বরী হোমস।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিন ব্যাপি এই প্রতিযোগিতা চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয।

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুই দিন ব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে সেমিফাইনালে ভারতেশ্বরী হোমস মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ক হারিয়ে চুড়ান্ত পর্বে উন্নীত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্তার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, বিচারকের দায়িত্ব পালনকারী উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন, কৃষি অফিসার মাহমুদা খাতুন, ভেটেরনারি সার্জন সাদিয়া শারমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুর রহমান স্বপন, সহসভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহিদ, সদস্য কমলা সরকার এবং মাসুদুর রহমান প্রমুখ। দুই দিন ব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।