Print Date & Time : 14 November 2026 Saturday 1:44 am

বিদ্যুতের তার ছিঁড়ে অধ্যাপকের মৃত্যু

শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট থেকে: বিদ্যুতের তার ছেঁড়ে বিদ্যুত তাড়িত হয়ে ইংরেজি বিষয়ের অধ্যাপক মোঃ সামছুল হক(৩৫) মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে অধ্যাপকের নিজ বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে । অধ্যাপক সামছুল হক ওই গ্রামের মৃত বদিউজ্জামানের পুত্র।

তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ছিলেন।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় দুর্ঘটনাবসত তাঁর ছিঁড়ে সামছুল হকের শরীরে পড়ে।

এসময় বিদ্যুত তাড়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। যদি কেউ অভিযোগ দায়ের করে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//