সিলেটের বিশ্বনাথে একাধিক মামলার আসামি ছলিম আহমদ রায়হানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০অক্টোবর) সন্ধ্যায় একদল পুলিশ ওসমানীনগর থানার উমরপুর নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে।
আটককৃত আসামি দশঘর ইউনিয়নের ছিক্কা গ্রামের আইয়ুব আলীর পুত্র।
তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
শাহপরান থানার জিআর মামলা নং-৬৪/১৮ইং, কোতয়ালী থানার জিআর ৬৩/১৩ইং দক্ষিণ সুরমা জিআর ৫৪/১৭ইং, দায়রা ১২/১৯ইং সহ ৫ টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//