Print Date & Time : 12 November 2026 Thursday 2:43 am

বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সভা

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), কুষ্টিয়া জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (সোমবার) বিসিডিএস ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম টুকু। সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য কাজী রেজাউল আলম।

এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ হাবিবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ওবাইদুর রহমান, বিপ্রজিৎ বিশ্বাস প্রমুখ।

সভায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্য বাস্তবায়ন ও ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।