Print Date & Time : 13 November 2026 Friday 11:56 pm

বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মতবিনিময়

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার হরিনারায়ণপুর বাজার, বিত্তিপাড়া
বাজার ও ঝাউদিয়া বাজারে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভাসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য মোঃ ওবাইদুর রহমান, মোঃ আনিসুজ্জামান, মোঃ আমিনুর রেজা উজ্জ্বল ও মোঃ জাহিদ রেজা সুইট। সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য কাজী রেজাউল আলম।

সভায় পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন মোঃ শরিফুজ্জামান কাঞ্চন (হরিনারায়ণপুর), মোঃ আলিমুজ্জামান ঝন্টু (বিত্তিপাড়া) ও অধ্যাপক খন্দকার রেদোয়ান হোসেন (ঝাউদিয়া)। মতবিনিময় সভাসমূহে সভায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অবিলম্বে বাস্তবায়ন ও ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।