Print Date & Time : 12 November 2026 Thursday 5:37 am

বিসিডিএস কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে জেলা শাখার  মতবিনিময় সভা  

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) আসন্ন কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল বিসিডিএস ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস  কুষ্টিয়া জেলা শাখা সভাপতি হাজী মোঃ রফিকুল আলম টুকু।

 এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিডিএস কুষ্টিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, সহ-সভাপতি ফারুক হায়দার চৌধুরী, সহ-সভাপতি আ,ফ,ম, নাজিবুদ্দৌলা খান, নির্বাহী সদস্যবৃন্দ  মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান সাজু, মোঃ ওবাইদুর রহমান, মোঃ মোকাদ্দেস হোসেন, মোঃ আশরাফুল আলম, আবুল কাশেম শিকদার, কাজী রেজাউল আলম, মোঃ নজরুল আলম, বিপ্রজিৎ কুমার বিশ্বাস, মোঃ এহতেশামুল হক প্রমুখ। 

সভায় আসন্ন কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ মে খুলনা বিভাগীয় প্রস্তুতিমূলক সভায় যাবার সিদ্ধান্ত গৃহীত হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ মে ২০২৪