Print Date & Time : 13 November 2026 Friday 6:43 pm

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

রাজশাহী মহানগরীর ফিরোজাবাদ (বিমানচত্বর) নিবাসী, রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের হিসাব সহকারী আজগর আলী মারুফের মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে বাদ আসর ফিরোজাবাদের হাজী কসিমুদ্দিন ঈদগাহে মরহুম মোহাম্মদ আলীর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজের পূর্বে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী রোববার (২৭ আগস্ট) ভোর আনুমানিক ৬টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

দৈনিক দেশতথ্য//এইচ/