Print Date & Time : 18 November 2026 Wednesday 1:12 am

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিউ কোটালীপাড়া ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ফজলুর রহমান দিপুর পিতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার মা ডায়গনস্টিক সেন্টারের হলরুমে কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায়
কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো: মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমিতির উপদেষ্টা মো: ফায়েকুজ্জামান শেখ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাসসহ প্রমুখ বক্তব্য রাখেন।
মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের অসামান্য অবদান এবং কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে তাঁর মতো বীর সন্তানদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
​আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //